You are currently viewing জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতে তারেক রহমান

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতে তারেক রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাসভবনে গেছেন তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর ভাটারা এলাকায় জামায়াত আমিরের বাসায় প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা দেন তিনি।

এই সাক্ষাৎকে সৌজন্যমূলক বৈঠক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারম্যানের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply