You are currently viewing জামায়াতের দাবি: আমিরের এক্স অ্যাকাউন্ট দখলে নিয়ে ভুয়া পোস্ট

জামায়াতের দাবি: আমিরের এক্স অ্যাকাউন্ট দখলে নিয়ে ভুয়া পোস্ট

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টসহ শীর্ষ নেতাদের সোশ্যাল মিডিয়ায় সাইবার হামলা, জিডি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টসহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

দলের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম জানায়, অত্যন্ত পরিকল্পিত ও সমন্বিত কৌশল ব্যবহার করে হামলাকারীরা অল্প সময়ের জন্য জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ ও বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সাইবার টিম খুব দ্রুত অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। এতে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এই স্বল্প সময়ের মধ্যেই জামায়াত আমিরের নামে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওই পোস্টটি জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য।

তিনি আরও বলেন, মিথ্যা তথ্য প্রচার, পরিচয় জালিয়াতি এবং বিকৃত কনটেন্ট তৈরি ও ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ এবং নৈতিকভাবে নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।

জামায়াতের পক্ষ থেকে সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে—ভুয়া খবর, জাল উদ্ধৃতি ও বিভ্রান্তিকর কনটেন্টের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করতে। সন্দেহজনক কনটেন্ট দেখলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করার অনুরোধও জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম ডিজিটাল নিরাপত্তা, স্বচ্ছতা ও জনসাধারণের সঙ্গে যোগাযোগের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানানো হবে

Leave a Reply